ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ভারতে বিক্ষোভ ঠেকাতে বাড়ি বাড়ি গিয়ে পুলিশের তল্লাশি

ভারতের মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টি (সিজেপি) সমর্থিত আন্দোলন মোকাবিলায় নজরদারি ও সতর্কতামূলক কার্যক্রম আরও জোরদার করেছে দেশটির পুলিশ। বিক্ষোভে অংশ নেওয়ার তালিকায় থাকা শিক্ষার্থীদের ফোন ও বার্তা পাঠানোর পাশাপাশি অনেকের বাড়িতে গিয়ে সতর্ক করা হচ্ছে।

এ ছাড়া, বিক্ষোভকারীদের হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করতে বলা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। প্রধান প্রধান মেট্রো স্টেশন ও রেলপথের প্রবেশমুখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে বিক্ষোভস্থলের দিকে যাওয়া সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর আগে আটক হওয়া ব্যক্তিদের তথ্য ও রেকর্ড বিভিন্ন থানায় পাঠানো হয়েছে, যাতে সড়কে তল্লাশির সময় তাদের দ্রুত শনাক্ত করা সম্ভব হয়।

পুলিশের দাবি, তরুণদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এড়ানো এবং ভবিষ্যতে শিক্ষা, চাকরি ও পাসপোর্ট-সংক্রান্ত জটিলতা থেকে তাদের রক্ষা করতেই এসব প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আইনজীবী ও অধিকারকর্মীদের অভিযোগ, এ ধরনের নজরদারি এবং বাড়ি বাড়ি গিয়ে চাপ সৃষ্টি করা ব্যক্তিগত গোপনীয়তা ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী।

দিল্লিতে সিজেপির নেতৃত্বে চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে টানা তৃতীয় দিনের মতো মুম্বাইয়েও বিক্ষোভ অব্যাহত রয়েছে। একই সময়ে দিল্লির যন্তর মন্তরে বিভিন্ন পরীক্ষায় অনিয়মের তদন্ত, শিক্ষা সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে সিজেপি।

সূত্র: এনডিটিভি আরএ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ভারতে বিক্ষোভ ঠেকাতে বাড়ি বাড়ি গিয়ে পুলিশের তল্লাশি

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x