ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

ভোলায় মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধের দাবি বাস মালিক সমিতির

সংগ্রহীত

ভোলার প্রধান সড়কগুলোতে অনুমোদনহীন থ্রি হুইলারসহ অন্যান্য যাত্রীবাহী যান চলাচল বন্ধে বিআরটিএর আইন কার্যকর করার দাবি জানিয়েছে ভোলা জেলা বাস মালিক সমিতি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় ভোলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভোলা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাচ্চু মোল্লা। এ সময় বক্তব্য দেন সমিতির সভাপতি আমিনুল ইসলাম খান, সহসভাপতি হাসান মাকসুর রহমান, সহসভাপতি হুমায়ুন কবির সেলিম, মুনতাসীর আলম রবীন চৌধুরীসহ অন্যরা।

বাস মালিক সমিতির নেতৃবৃন্দ বলেন, ভোলার ভেদুরিয়া ফেরিঘাট থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত সড়কটি জাতীয় মহাসড়ক এবং পরাণগঞ্জ থেকে চরফ্যাশনের দক্ষিণ আইচা পর্যন্ত প্রায় ১১০ কিলোমিটার সড়ক আঞ্চলিক মহাসড়ক। বিআরটিএর নিয়ম অনুযায়ী এসব জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে সিএনজি অটোরিকশাসহ অন্যান্য যাত্রীবাহী থ্রি হুইলার চলাচল নিষিদ্ধ।

তবে অভিযোগ রয়েছে, আইন অমান্য করে এসব সড়কে অবাধে থ্রি হুইলার চলাচল করছে। তিনজন যাত্রী পরিবহনের কথা থাকলেও অনেক সিএনজিতে পাঁচজন পর্যন্ত যাত্রী পরিবহন করা হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলেও অভিযোগ করেন তারা।নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, থ্রি হুইলারগুলোর বিরুদ্ধে বিআরটিএ কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় সড়কে দুর্ঘটনা বাড়ছে। এতে প্রাণহানির পাশাপাশি অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করছেন। অবৈধ ও অনিয়ন্ত্রিত যান চলাচল নিয়ন্ত্রণ করা না হলে ভবিষ্যতে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।সংবাদ সম্মেলনে বাস মালিক সমিতির নেতারা বলেন, বাস, মিনিবাস, ট্রাক ও কাভার্ড ভ্যানসহ বিভিন্ন যানবাহন সমিতির নিয়ন্ত্রণে চলাচল করে। কিন্তু থ্রি হুইলারগুলোর কোনো নিয়ন্ত্রণ সংস্থা না থাকায় এগুলোকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে থ্রি হুইলারগুলোকে বিআরটিএর আইন ও নিয়ন্ত্রণের আওতায় আনার দাবি জানান তারা।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ভোলায় মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধের দাবি বাস মালিক সমিতির

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x