ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

ফারজানার মর্মান্তিক মৃত্যুর ঘটনায়

ফারজানার মর্মান্তিক মৃত্যুর ঘটনায়
ফারজানার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্যের সরেজমিন পরিদর্শন

ফারজানার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্যের সরেজমিন পরিদর্শনকালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশীবাটি এলাকায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফারজানার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আজ সাতক্ষীরা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।পরিদর্শনের শুরুতে তিনি ফারজানার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের শোকের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের কাছ থেকে ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন।এরপর তিনি ফারজানার কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং উপস্থিত সবার বক্তব্য শোনেন।পরবর্তীতে ফারজানা যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়ন করত, সেখানে গিয়ে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ফারজানার শিক্ষাজীবন, ঘটনার প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষকদের কাছ থেকে তথ্য নেন।এ সময় উপস্থিত এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংসদ সদস্যও বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ফারজানার মর্মান্তিক মৃত্যুর ঘটনায়

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত
ফারজানার মর্মান্তিক মৃত্যুর ঘটনায়
0:00 0:00
1.0x