ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ভিটা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার।

সংগ্রহীত

পটুয়াখালীর দশমিনা উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর আবু বক্কর মৃধা (৬৫) নামে এক বৃদ্ধের কাদামাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রণগোপালদী গ্রামের একটি পরিত্যক্ত ভিটার বীজতলার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবু বক্কর মৃধা ওই গ্রামের মৃত আতাহার মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) দুপুরে খাবার খেয়ে আবু বক্কর মৃধা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বাজারসহ বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে রাতে তারা বাড়িতে ফিরে যান।
বৃহস্পতিবার সকালে গ্রামের এক ব্যক্তি পরিত্যক্ত ভিটার বীজতলার পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আবু বক্কর মৃধার বলে শনাক্ত করেন। খবর পেয়ে দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের ছেলে মো. তারিকুল ইসলাম বলেন, “বুধবার দুপুরে বাবা খাবার খেয়ে বাজারে যাওয়ার কথা বলে বের হন। সন্ধ্যার পরও বাড়িতে না ফেরায় আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি, কিন্তু কোথাও তাকে পাইনি। বৃহস্পতিবার সকালে খবর পাই, বাড়ির পাশের একটি পরিত্যক্ত ভিটায় বাবার কাদামাখা মরদেহ পড়ে আছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।”
রণগোপালদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাখাওয়াত হোসেন বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই এবং পুলিশকে অবহিত করি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।”
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ভিটা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার।

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x