আজ ২৩ জুলাই ২০২৬, ভোলা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ‘অপারেশন জেনারেশন’কর্তৃক শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান-২০২৬ অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা. শামীম রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ভোলা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার মহোদয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সজল কুমার দাস, উপজেলা নির্বাহী অফিসার, ভোলা সদর উপজেলা, ভোলা। সার্বিক সহযোগিতায় ছিল সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস)।
সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোর এই মহতী উদ্যোগের অংশ হতে পেরে জেলা পুলিশ ভোলা গর্বিত। মানবতার কল্যাণে এবং শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে ভোলা জেলা পুলিশ সবসময় সচেষ্ট রয়েছে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন