ডিজিটাল যুগে বস্তুনিষ্ঠ, নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চাঁদপুরের বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিককে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষণ দিচ্ছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।
কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের তথ্য যাচাই, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং সংবাদ তৈরিতে দায়িত্বশীলভাবে এআই ব্যবহারের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয় | বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে চাঁদপুর প্রেসক্লাবের ৩য় তলায় প্রেসক্লাবের আয়োজনে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) এরশাদ উদ্দিন।
কর্মশালায় চাঁদপুর জেলার সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিংয়ের প্রয়োজনীয়তা, সমসাময়িক চ্যালেঞ্জ এবং সেগুলো মোকাবিলার কার্যকর উপায় সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি এআই ও ফ্যাক্ট-চেকিংয়ের বিভিন্ন ধরন, কৌশল ও ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব, নৈতিকতা এবং সাংবাদিকদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কেও অংশগ্রহণকারীদের অবহিত করা হয় |
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী ড, জামিল খান
এই কর্মশালায় চাঁদপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন