আন্তর্জাতিক হকি অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজের পতাকা উঁচিয়ে ধামইরহাটের নাম উজ্জ্বল করেছেন কৃতি সন্তান তাসফিহা তিশা। ওমানের মাসকাটে অনুষ্ঠিত জুনিয়র এএইচএফ কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য এক অনন্য গৌরব বয়ে এনেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল।
গত ১৮ জুলাই রোমাঞ্চকর ফাইনালে শক্তিশালী কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে ঐতিহাসিক এই জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। বাংলাদেশ নারী দলের এই স্মরণীয় সাফল্যের পেছনের অন্যতম কারিগর মাঠের লড়াকু তারকা তাসফিহা তিশা। দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে স্বর্ণপদক জয়ের ঐতিহাসিক মুহূর্তে তার গলায় এখন শোভা পাচ্ছে লাল-সবুজের এই সম্মান।
শত প্রতিকূলতা ও সীমাবদ্ধতাকে দূরে ঠেলে তিশার এই সাফল্য যেন আরও একবার প্রমাণ করল—অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও অটল অধ্যবসায় থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয়। মফস্বল থেকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে তিশার এই উত্থানে আনন্দে ভাসছে পুরো দেশ, আর গর্বে বুক ভরে উঠেছে নওগাঁর ধামইরহাটবাসীর।
স্থানীয়রা জানান, তিশার এই আন্তর্জাতিক অর্জন কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়; এটি নওগাঁ তথা পুরো দেশের জন্য বড় এক অনুপ্রেরণা। আগামী দিনের নতুন প্রজন্মের তরুণ খেলোয়াড়দের জন্য তিশার এই পথচলা এক অনন্য দৃষ্টান্ত ও মাইলফলক হয়ে থাকবে।

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন