শিবগঞ্জ (বগুড়া), বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬: বগুড়ার মোকামতলা বন্দরে পরিচালিত অভিযানে ৩০০ গ্রাম গাঁজা, ১ গ্রাম হেরোইন এবং ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, শিবগঞ্জ থানার পুলিশ মোকামতলা বন্দরে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা, ১ গ্রাম হেরোইন এবং ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহিন বলেন, "মাদক নির্মূলে আমাদের অভিযান চলমান রয়েছে। শিবগঞ্জ উপজেলার পাশাপাশি মোকামতলা এলাকাতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স।"
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন