ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ভারতের শিক্ষাব্যবস্থার সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহির দাবিতে আন্দোলনরত সমাজকর্মী সোনাম ওয়াংচুক সরকারের আশ্বাস এবং সম্ভাব্য সহিংসতা এড়ানোর কথা উল্লেখ করে ২৬ দিনের অনশন শেষ করেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে হরিয়ানার গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, জিতেন্দ্র সিং এবং লেহ-লাদাখের অ্যাপেক্স বডির জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে তিনি অনশন ভঙ্গ করেন।

অনশন প্রত্যাহারের বিষয়ে সোনাম ওয়াংচুক বলেন, দীর্ঘ আলোচনা এবং দেশে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কার কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, অনশন চলাকালে তার ওজন প্রায় ১১ কেজি কমে গেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বার্তায় ৫৯ বছর বয়সী এই আন্দোলনকারীকে চিকিৎসকদের পরামর্শ মেনে দ্রুত সুস্থ হয়ে ওঠার আহ্বান জানান এবং তার দীর্ঘায়ু কামনা করেন।

অনশন ভাঙার সময় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা সরকারের লিখিত আশ্বাস পড়ে শোনান। এতে বলা হয়, যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণকারী এবং ২০ জুলাই সংসদ অভিমুখে পদযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যাকারীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, শিক্ষাসচিবকে অপসারণ এবং দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের ঘোষণাও দিয়েছে কেন্দ্রীয় সরকার।

গত ২৮ জুন থেকে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর সঙ্গে যৌথভাবে অনশন শুরু করেছিলেন সোনাম ওয়াংচুক। গত শনিবার তাকে সেখান থেকে আটক করে প্রথমে একটি সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে দিল্লি হাইকোর্টের নির্দেশে তাকে মেদান্তা হাসপাতালে স্থানান্তর করা হয়।

‘থ্রি ইডিয়টস’ চলচ্চিত্রের ফুনসুক ওয়াংডু চরিত্রটির অনুপ্রেরণা হিসেবে পরিচিত এই শিক্ষাবিদ এর আগেও লাদাখের সম্পদ সংরক্ষণ ও ষষ্ঠ তফসিলের দাবিতে একাধিকবার দীর্ঘ অনশন এবং আটকাদেশের মুখোমুখি হয়েছেন।

সূত্র: এনডিটিভি

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২৫ জুলাই ২০২৬

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x