প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তেহরান সফর করেন ইরাকি প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। সফরকালে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, জ্যেষ্ঠ সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে সাক্ষাৎ করে ট্রাম্পের পাঠানো প্রস্তাব পৌঁছে দেন।
ইরানি কর্মকর্তারা জানান, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ–সংক্রান্ত বিষয়ের সমাধান ছাড়া কেবল একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণে তাদের সরকার আগ্রহী নয়।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, সমস্যার মূল বিষয় বার্তা আদান-প্রদান নয়; বরং যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি অযৌক্তিক ও নিয়ন্ত্রণকেন্দ্রিক।
প্রতিবেদনে আরও বলা হয়, পরিস্থিতি আরও জটিল হলে ইরান সংঘাতকে আঞ্চলিক পর্যায়ে বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে বলে দুই ইরানি কর্মকর্তা জানিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, তেহরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা হলে পাল্টা পদক্ষেপ হিসেবে তেল আবিবে হামলা চালানো এবং হুথি মিত্রদের মাধ্যমে লোহিত সাগরের বাব এল-মানদাব প্রণালি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন