ঢাকা    শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

একই ডেকচিতে রান্না করা গোশত হালাল, আর ঝোল হারাম হয় কীভাবে’: শফিকুর রহমান

সংসদ নির্বাচন বৈধ হলে গণভোট কীভাবে অবৈধ হতে পারে—এমন প্রশ্ন তুলে ক্ষমতাসীন বিএনপির সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর সংলগ্ন ফলপট্টি এলাকায় ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামী আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর করা এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে এ জনসভার আয়োজন করা হয়।

বক্তব্যে শফিকুর রহমান বলেন, নীতিগতভাবে সংসদ নির্বাচন ও গণভোট একই ধরনের বিষয়। তার ভাষায়, গণভোট যদি হারাম হয়, তাহলে সংসদ নির্বাচনও হারাম হতে বাধ্য। আর সংসদ নির্বাচন অবৈধ হলে বর্তমান সরকারের বৈধতার ভিত্তিও থাকে না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কী চমৎকার যুক্তি! একই ডেকচিতে গোশত পাকানো হয়েছে। গোশতের ঝোল হলো হারাম আর গোশত হইল হালাল। কী আশ্চর্য ব্যাপার!’

তিনি বলেন, জুলাই শহীদদের প্রতি দায়বদ্ধতা পালনের জন্য গণভোটের রায় বাস্তবায়ন করা প্রয়োজন। তার দাবি, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে মত দিয়েছিল। নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রীও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন এবং জামায়াতও একই অবস্থান নিয়েছিল। কিন্তু নির্বাচনের পর এখন গণভোটকে অবৈধ বলা হচ্ছে, যা জনগণের রায়ের প্রতি অসম্মান বলে তিনি মন্তব্য করেন।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, সংসদ নির্বাচনের পর তাদের প্রতিনিধিরা নির্ধারিত দুটি শপথই গ্রহণ করেছেন, কিন্তু সরকারি দল একটি শপথ গ্রহণ থেকে বিরত থেকেছে। জনগণের রায়কে অস্বীকার করে ইতিহাসে কেউ রেহাই পায়নি উল্লেখ করে তিনি সরকারকে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে ফ্যাসিবাদের অবসান এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংসদ ও রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

নিজ দলের নেতাকর্মী ও শহীদদের অবমূল্যায়ন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে বর্তমান সরকার, সংসদ ও বিরোধী দল গঠিত হয়েছে, তাদের ভুলে গেলে শহীদদের আত্মা অভিশাপ দেবে।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মুখে ফ্যাসিবাদ দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এখন দূর থেকে দেশে ফেরার বিভিন্ন তারিখ ঘোষণা করা হচ্ছে। তার দাবি, এর আগে ১৩ বার এমন তারিখ দেওয়া হলেও তা বাস্তব হয়নি এবং এবার ১৪তম প্রচেষ্টা হিসেবে আগামী ডিসেম্বরের কথা বলা হচ্ছে। তিনি আরও বলেন, দেশের জাগ্রত যুবসমাজ অপরাধীদের গলায় ফাঁসির রশি পরাতে প্রস্তুত রয়েছে।

দেশের বিদ্যমান অর্থনৈতিক ও নাগরিক বিভিন্ন সমস্যার জন্য চোর ও কায়েমি স্বার্থান্বেষী গোষ্ঠীকে দায়ী করেন জামায়াত আমির। গ্যাস সংযোগের উদাহরণ দিয়ে তিনি বলেন, বৈধ গ্রাহকরা গ্যাস না পেলেও চোরাই সংযোগে গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে। একইভাবে ফুটপাত ও সড়ক দখল করে হকার বসানোর পেছনে প্রভাবশালী গডফাদারদের চাঁদাবাজিকে দায়ী করে তিনি এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক
ছবি: দৈনিক ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

একই ডেকচিতে রান্না করা গোশত হালাল, আর ঝোল হারাম হয় কীভাবে’: শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x