হারারের স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে টসের পর প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে। জবাবে ভারত ৩ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায়।
ভারতের জয়ের মূল নায়ক ছিলেন বাঁহাতি ওপেনার বৈভব সূর্যবংশী। তিনি মাত্র ১৯ বলে ৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৪টি ছক্কা। ২৬৩.১৫ স্ট্রাইক রেটে খেলা এই ইনিংসের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ বয়সে অর্ধশতক করার নতুন বিশ্বরেকর্ড গড়েন তিনি।
নিজের প্রথম আন্তর্জাতিক ফিফটি করার সময় সূর্যবংশীর বয়স ছিল ১৫ বছর ১১৮ দিন। এর আগে এই রেকর্ডটি ছিল নেপালের কুশল মাল্লার দখলে। তিনি ২০২০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ১৫ বছর ৩৪০ দিন বয়সে অর্ধশতক করেছিলেন।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক ম্যাচে সফল হতে না পারলেও জিম্বাবুয়ের বিপক্ষে নিজের সামর্থ্যের প্রমাণ দেন সূর্যবংশী।
বল হাতেও দারুণ পারফর্ম করে ভারত। মায়াঙ্ক যাদব ও প্রিন্স যাদব দুটি করে উইকেট নেন। এই জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
এদিকে, টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে এটি শ্রেয়াস আইয়ারের প্রথম জয়।
সূত্র: বিডি-প্রতিদিন/এমএল

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন