ঢাকা    শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, পাস করেছেন ৬ হাজার ১৬৫ জন

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পিএসসির ওয়েবসাইটে পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এর আগে ৫০তম বিসিএসের ফল প্রকাশের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করেছিল পিএসসি। পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, লিখিত পরীক্ষার ফল প্রকাশের তারিখ ছিল আগামী ৩০ জুলাই। তবে নির্ধারিত সময়ের সাত দিন আগেই ফল প্রকাশ করা হয়েছে।

এদিকে, কমিশনের পরিকল্পনা অনুযায়ী ১০ আগস্ট থেকে মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা এক দিন পিছিয়ে ১১ আগস্ট থেকে শুরু হবে।

উল্লেখ্য, ৫০তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ১ হাজার ৭৫৫টি।

ক্যাডার পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে, যেখানে ৬৫০ জন চিকিৎসক নিয়োগের কথা রয়েছে। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক
ছবি: দৈনিক ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, পাস করেছেন ৬ হাজার ১৬৫ জন

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x