চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৯৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার মেদিনীপুর বিওপির আওতাধীন হরিহরনগর গ্রামের তোতা মিয়ার আমবাগান থেকে তাকে আটক করা হয়।
আটক মেহেরাজ হোসেন লিমন (২০) হরিহরনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন মেদিনীপুর বিওপির একটি টহলদল নায়েব সুবেদার লুৎফর রহমানের নেতৃত্বে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৩/১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের তোতা মিয়ার আমবাগানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৯৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মেহেরাজ হোসেন লিমনকে আটক করা হয়।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের এবং তাকে থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে একই ব্যাটালিয়নের অধীন নতুনপাড়া বিওপির একটি টহলদল বুধবার দিবাগত রাত ২টার দিকে জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় আসামীবিহীন অবস্থায় ২ হাজার ৪০০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার আনিসুর রহমান।

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন