গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা পৌরসভা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. লিটন প্যাদা (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া লিটন প্যাদা গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাগরদী রোড এলাকার বাসিন্দা। তিনি নুরু প্যাদার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে গলাচিপা পৌরসভা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় লিটন প্যাদাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদক উদ্ধারের পর তাকে গ্রেপ্তার করে গলাচিপা থানায় নেওয়া হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানানো হয়েছে।

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন