ঢাকা    শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

আব্রাহাম অ্যাকর্ডসে সৌদি আরবের অন্তর্ভুক্তি ঐতিহাসিক হবে: নেতানিয়াহুর কার্যালয়

সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তিকে ঘিরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ সৌদি আরব যোগ দিয়ে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করলে, তা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।

বিবৃতিতে আরও বলা হয়, তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক পদক্ষেপ এবং ইরানের ক্ষমতাবলয় দুর্বল হয়ে পড়ার ফলে অঞ্চলজুড়ে শান্তির পরিধি সম্প্রসারণের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে মিল রেখে তারা দাবি করে, শক্তির মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও সৌদি আরব একটি বেসামরিক পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করে। তবে চুক্তি স্বাক্ষরের পর প্রেসিডেন্ট ট্রাম্প শর্ত দেন, সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিয়ে ইসরাইলকে স্বীকৃতি দিতে হবে। অন্যথায় পারমাণবিক চুক্তিটি চূড়ান্ত অনুমোদন পাবে না।

ইসরাইল এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তবে সৌদি আরব শুরু থেকেই জানিয়ে আসছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি সুনির্দিষ্ট পথ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না।

উল্লেখ্য, ২০২০ সালে ডনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ স্বাক্ষরের মাধ্যমে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে।

সূত্র: মানবজমিন
ছবি: মানবজমিন

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

আব্রাহাম অ্যাকর্ডসে সৌদি আরবের অন্তর্ভুক্তি ঐতিহাসিক হবে: নেতানিয়াহুর কার্যালয়

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x