ঢাকা    শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

ময়দানদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী

সংগ্রহীত

পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নে উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে সংস্কারকৃত সাকোয়া জিসি-ময়দানদিঘী জিসি হয়ে উলিপুখুরী-পুটিমারী পর্যন্ত আরসিসি সড়কের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ ফরহাদ হোসেন আজাদ।

পরে শুক্রবার জুমার নামাজের পর একই ইউনিয়নের ঐতিহ্যবাহী ময়দানদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম। এ সময় বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, বোদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়েল প্রধান, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা রাফিউজ্জামান রাফি, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, শিক্ষাই একটি জাতির অগ্রগতির মূল ভিত্তি। শিক্ষার মানোন্নয়নে সরকার অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। একটি আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, নতুন ভবন নির্মাণ ও সম্প্রসারণের কাজ চলমান রয়েছে।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শিক্ষা ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে সরকারের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

ময়দানদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x