ঢাকা    শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

দখলকৃত জমি উদ্ধারে আইনি সহায়তা চেয়ে নোমান চৌকিদারের সংবাদ সম্মেলন।

নোমান চৌকিদার।

ভোলার মনপুরায় দীর্ঘ চার বছর ধরে দখলে থাকা জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ ও আইনি সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নোমান চৌকিদার (৩৭) নামে এক ব্যক্তি।

নোমান চৌকিদার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত আজমিরুল হক মানিছ ছুকানির ছেলে।

সংবাদ সম্মেলনে নোমান চৌকিদার অভিযোগ করেন, তার পৈতৃক সম্পত্তির একটি জমি নিয়ে নুরনবী (৩৫), মো. এলাহি (৪৬) ও হোসেন (২৫)—তিনজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তার অভিযোগ, অভিযুক্তরা প্রায় চার বছর ধরে ওই জমি জোরপূর্বক দখল করে রেখেছেন।

নোমান চৌকিদার বলেন, জমিটি উদ্ধারের জন্য বিভিন্নভাবে চেষ্টা করেও তিনি কোনো সমাধান পাননি। বর্তমানে তিনি জমিটি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় আইনি সহায়তা কামনা করছেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে জমির প্রকৃত মালিকানা নির্ধারণ এবং দখলকৃত জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিষয়টি তদন্তের পর অভিযোগের সত্যতা ও জমির মালিকানা সংক্রান্ত প্রকৃত তথ্য নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

দখলকৃত জমি উদ্ধারে আইনি সহায়তা চেয়ে নোমান চৌকিদারের সংবাদ সম্মেলন।

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x