আজকাল কে না চায় ছেলেমেয়েকে বিদেশে পড়াতে? লন্ডন-আমেরিকার স্বপ্ন দেখে ঘুম ভাঙে অনেকের।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে উল্টো পথে হাঁটলেন শ্যামনগরের মানুষের প্রিয় মুখ, বিএমপির মনোনীত প্রার্থী ডা: মনিরুজ্জামান।
লন্ডনের ভালো স্কুল, ভালো জীবন সব ছেড়ে তিনি তার সন্তানদের ফিরিয়ে এনেছেন বাংলাদেশে। এখানকার মাটিতে, এখানকার স্কুলেই তাদের পড়াশোনা করাবেন।
বুধবার ফেসবুকে এক আবেগঘন পোস্টে তিনি লেখেন,
আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারা লন্ডন থেকে ফিরে বাংলাদেশে তাদের স্কুলজীবন শুরু করতে যাচ্ছে। সবাই তাদের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাদের জ্ঞান, সাফল্য, নেক হায়াত ও উজ্জ্বল ভবিষ্যৎ দান করেন।
খবরটা ছড়াতেই শ্যামনগর জুড়ে আলোচনা। চায়ের দোকান থেকে বাজার, সবখানে একই কথা।
একজন প্রবাসী বলেন, "আমরা সবাই ছেলেমেয়েকে বিদেশ পাঠানোর ফিকির করি। আর ডাক্তার সাব লন্ডন থেকে ফিরায়ে আনল। এটাই তো দেশপ্রেম।
রাজনৈতিক অঙ্গনেও সাড়া পড়েছে। নেতাকর্মীরা বলছেন, মুখে দেশপ্রেমের কথা সবাই বলে। ডা: মনিরুজ্জামান সেটা কাজে করে দেখালেন।
পোস্টের কমেন্ট বক্স ভরে গেছে দোয়ায়। সবাই বলছে, আল্লাহ ডাক্তার সাবের সন্তানদের মানুষের মতো মানুষ করুক।
শ্যামনগর বাঁশি ডা:মনিরুজ্জামানের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানায়।

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন