গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. ফজলে এলাহী ওরফে রঞ্জন (৪০) এবং তার স্ত্রী মোছা. ছালেহা খাতুন ওরফে ছালমা (৪৫)। তাদের স্থায়ী বাড়ি শেরপুর উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়া এলাকায় হলেও বর্তমানে তারা শাজাহানপুরের বামুনিয়া মন্ডলপাড়ায় বসবাস করছিলেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবালের তত্ত্বাবধানে এসআই মো. গোলাম মোস্তফা, এসআই মো. আবু জাররা ও এসআই মো. শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে বিকেল সাড়ে ৪টার দিকে অভিযুক্তদের নির্মাণাধীন বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১৩ কেজি ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া দম্পতি জানান, কুড়িগ্রাম জেলা থেকে বিক্রির উদ্দেশ্যে গাঁজাগুলো কিনে এনে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় একটি মামলা (মামলা নম্বর: ২৭, তারিখ: ২৪/০৭/২০২৬) দায়ের করা হয়েছে।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন