জনসাধারণের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মান্দা উপজেলায় একটি ধারাবাহিক মাদকবিরোধী অভিযান চালিয়ে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাটির সাথে জড়িত স্বপন ঋষি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায় এবং মান্দা থানার অফিসার ইনচার্জের তদারকিতে এস আই আশীষ কুমার সান্যাল-এর নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। শুক্রবার (২৪ জুলাই, ২০২৬) রাত আনুমানিক ৭:৫০ ঘটিকায় মান্দা থানাধীন ০১ নং ভারশো ইউনিয়নের ভারশো ঋষিপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে আসামির পূর্ব দুয়ারি বসতবাড়ির বারান্দার মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০ লিটার চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) উদ্ধার করেন পুলিশ সদস্যরা। পরবর্তীতে উদ্ধারকৃত এসব উপাদান জব্দতালিকা মূলে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
গ্রেপ্তারকৃত আসামির পরিচয়:
এ বিষয়ে মান্দা থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন