ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ইয়েমেনে হামলার পর সৌদিতে সর্বোচ্চ সতর্কতা জারি

ইয়েমেনে সাম্প্রতিক হামলার পর সৌদি আরবের জাজান ও ইয়ানবু গভর্নরেটে সাময়িকভাবে ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি করে দেশটির সিভিল ডিফেন্স ডিরেক্টরেট। তবে সতর্কতা জারির কয়েক মিনিট পরই দুই অঞ্চলকে পুনরায় নিরাপদ ঘোষণা করা হয়।

শনিবার (২৫ জুলাই) সৌদি সিভিল ডিফেন্স ডিরেক্টরেট এ জরুরি সতর্কবার্তা প্রকাশ করে। শুরুতে ইয়ানবু গভর্নরেটের বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

ডিরেক্টরেট জানায়, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে পরিস্থিতি স্বাভাবিক বিবেচনা করে সতর্কতা তুলে নেওয়া হয়।

তবে কোন ধরনের সম্ভাব্য হুমকির কারণে এ সতর্কতা জারি করা হয়েছিল বা এটি ইয়েমেনের হামলার সঙ্গে সরাসরি সম্পর্কিত কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: আল-জাজিরা।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২৫ জুলাই ২০২৬

ইয়েমেনে হামলার পর সৌদিতে সর্বোচ্চ সতর্কতা জারি

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

ইয়েমেনে সাম্প্রতিক হামলার পর সৌদি আরবের জাজান ও ইয়ানবু গভর্নরেটে সাময়িকভাবে ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি করে দেশটির সিভিল ডিফেন্স ডিরেক্টরেট। তবে সতর্কতা জারির কয়েক মিনিট পরই দুই অঞ্চলকে পুনরায় নিরাপদ ঘোষণা করা হয়।

শনিবার (২৫ জুলাই) সৌদি সিভিল ডিফেন্স ডিরেক্টরেট এ জরুরি সতর্কবার্তা প্রকাশ করে। শুরুতে ইয়ানবু গভর্নরেটের বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

ডিরেক্টরেট জানায়, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে পরিস্থিতি স্বাভাবিক বিবেচনা করে সতর্কতা তুলে নেওয়া হয়।

তবে কোন ধরনের সম্ভাব্য হুমকির কারণে এ সতর্কতা জারি করা হয়েছিল বা এটি ইয়েমেনের হামলার সঙ্গে সরাসরি সম্পর্কিত কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: আল-জাজিরা।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x