সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুক ২৬ দিনের আমরণ অনশন প্রত্যাহার করলেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, এই আন্দোলন এখন আর কোনো ব্যক্তি বা একটি দলের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি দেশের তরুণদের আন্দোলনে পরিণত হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির যন্তর-মন্তরের প্রধান মঞ্চে সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে সিজেপির নেতারা আন্দোলনে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
অভিজিৎ দীপকে বলেন, ‘নিজের জীবনকে ঝুঁকির মধ্যে রেখে সোনম স্যার পুরো দেশকে জাগিয়ে তুলেছেন। দেশের জন্য তাঁর এই আত্মত্যাগের প্রতি আমরা কৃতজ্ঞ। তবে তাঁর অনশন শেষ হলেও যন্তর-মন্তরের আন্দোলন চলতে থাকবে।’
তিনি আরও বলেন, ‘এটি আর শুধু একজন ব্যক্তি বা সিজেপির আন্দোলন নয়, বরং দেশের তরুণদের আন্দোলনে রূপ নিয়েছে। আমাদের দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।’
এর আগে ভারত সরকারের পক্ষ থেকে তিনটি আশ্বাস পাওয়ার পর ২৬ দিনের অনশন ভাঙার সিদ্ধান্ত নেন সোনম ওয়াংচুক। গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের উপস্থিতিতে তিনি অনশন প্রত্যাহার করেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওয়াংচুক জানান, কেন্দ্রীয় মন্ত্রী জে. পি. নাড্ডা, ড. জিতেন্দ্র সিং এবং লেহ-লাদাখ অ্যাপেক্স বডির নেতাদের উপস্থিতিতে তিনি অনশন ভেঙেছেন।
ওয়াংচুক বলেন, ‘দীর্ঘ আলোচনার পর এবং দেশে সম্ভাব্য সহিংসতার আশঙ্কার বিষয়টি বিবেচনায় নিয়ে আমি অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’ তবে আন্দোলনের মূল দাবিগুলো বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণ করা হবে বলেও তিনি ইঙ্গিত দেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
ছবি: দৈনিক ইত্তেফাক থেকে সংগৃহীত।

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন