ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইয়েমেনের

সৌদি আরব বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে—এমন অভিযোগ এনে দেশটির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।

হুথিদের পক্ষ থেকে সৌদি আরবের জ্বালানিবাহী জাহাজে হামলা এবং নৌ অবরোধের ঘোষণা দেওয়ার পর শুক্রবার (২৪ জুলাই) ইয়েমেনের হুদায়দাহ শহরের সামরিক ঘাঁটি ও কামারান দ্বীপে বিমান হামলা চালায় রিয়াদ।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি সৃষ্টি করা হুথি সামরিক লক্ষ্যবস্তুতে তারা জোরালো ও চূড়ান্ত জবাব দিয়েছে এবং তাদের সামরিক অভিযান শেষ হয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় তেহরান ক্রমেই আরও গুরুতর ও আন্তরিক অবস্থান নিচ্ছে। এ কারণে তিনি এখনই ইরানের বিরুদ্ধে বড় ধরনের কোনো সামরিক হামলার সিদ্ধান্ত নেননি। পাশাপাশি চীন ও রাশিয়া ইরানকে অস্ত্র বা গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে না বলেও নিজের বিশ্বাসের কথা জানান তিনি।

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার ঘটায় এ অঞ্চলে থাকা মার্কিন দূতাবাসগুলো নিজ নিজ নাগরিকদের এলাকা ত্যাগের সতর্কবার্তা দিয়েছে। অন্যদিকে, ওমান উপসাগরে মার্কিন অবরোধ অমান্য করায় একটি মার্চেন্ট জাহাজে সেন্টকম হামলা চালিয়েছে। একই সময়ে ইরাকের এরবিল, কুয়েতের উদাইরি এবং বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানি বাহিনী ও তাদের মিত্ররা।

সূত্র: আল জাজিরা।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২৫ জুলাই ২০২৬

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইয়েমেনের

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x