ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের কয়েক ঘণ্টা আগে নিজেদের অবস্থানে অনড় থাকার বার্তা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা অর্থবহ হবে না। শনিবার (২৫ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে আমরা সরে আসব না। সরকার যদি এ বিষয়ে সম্মত না হয়, তাহলে পরবর্তী আলোচনার কোনো অর্থ থাকে না।’
তিনি জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার—এই তিন দফা দাবিতে সিজেপি অনড় রয়েছে।
এর আগে শুক্রবার কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপি প্রতিনিধিদের প্রায় দুই ঘণ্টাব্যাপী দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সরকার আন্দোলনকারীদের আইনি সুরক্ষা এবং ক্ষতিপূরণের নীতিগত বিষয়ে সম্মতি দিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রশ্নে কোনো সিদ্ধান্ত হয়নি। জে.পি. নাড্ডা জানান, বিষয়টি সরকারের অভ্যন্তরে আলোচনা শেষে শনিবার বিকেলে আবারও বৈঠক হবে।
সরকারি সূত্রের বরাতে জানা গেছে, সরকার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পাশেই অবস্থান নিয়েছে এবং তার পদত্যাগের কোনো সম্ভাবনা নেই। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার পরীক্ষা পরিচালনা সংস্থা এনটিএর ৪৭ জন কর্মকর্তাকে বরখাস্ত করেছে, শিক্ষাসচিবকে পরিবর্তন করেছে এবং প্রশ্নপত্র ফাঁস রোধে ফাস্ট ট্র্যাক আদালত ও কঠোর শাস্তির আইন প্রণয়নের ঘোষণা দিয়েছে।
তবে সিজেপির মুখপাত্রের বক্তব্য, চূড়ান্ত জবাবদিহিতা শিক্ষামন্ত্রীর, তাই শুধু কর্মকর্তাদের অপসারণ করলেই যথেষ্ট হবে না।
সূত্র: এনডিটিভি।

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন