ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

রাস্তার ওপর ছড়িয়ে পড়ল হাজার হাজার ইয়াবা, কুড়িয়ে নিলেন স্থানীয়রা

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্থানীয়দের ধাওয়ার মুখে বিপুল পরিমাণ ইয়াবা ফেলে পালিয়ে গেছে সন্দেহভাজন মাদক কারবারিরা। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছড়িয়ে থাকা ইয়াবার বড় একটি অংশ স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের চালকরা কুড়িয়ে নেন। এ সময় চলন্ত গাড়ির চাকায় পিষ্ট হয়ে অনেক ইয়াবা নষ্ট হয়ে যায়।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর দেড়টার দিকে সীতাকুণ্ড পৌরসভার নুনাছড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মহাসড়কের পাশে দুটি মোটরসাইকেল থামিয়ে দুই ব্যক্তি কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা এগিয়ে গেলে একপর্যায়ে তারা দ্রুত পালিয়ে যান। পরে ঘটনাস্থলে নীল প্লাস্টিকে মোড়ানো কয়েকটি প্যাকেট এবং সড়কজুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার ইয়াবা ট্যাবলেট দেখতে পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জনি বলেন, ‘দুপুরের দিকে মহাসড়কে বিপুল পরিমাণ ইয়াবা পড়ে থাকতে দেখে আমরা সেখানে যাই। পরে নীল প্লাস্টিকে মোড়ানো ১০ থেকে ১২টি প্যাকেট এবং রাস্তা থেকে শতাধিক ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করি।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যক্তি জানান, তিনি নিজেই সড়ক থেকে প্রায় ২০০ থেকে ৩০০টি ইয়াবা কুড়িয়ে পুলিশের কাছে জমা দিয়েছেন। তবে বিপুল পরিমাণ ইয়াবা ছড়িয়ে থাকায় অনেকগুলো চলন্ত যানবাহনের চাকায় পিষ্ট হয়ে নষ্ট হয়ে যায় বলেও তিনি উল্লেখ করেন।

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) অনিক বলেন, ঘটনাস্থল থেকে আনুমানিক ১০০ থেকে ১৫০টি অক্ষত ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ১০০ গ্রাম ইয়াবার গুঁড়া উদ্ধার করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বা ধাওয়ার আশঙ্কায় মাদক কারবারিরা প্যাকেটগুলো মহাসড়কে ফেলে পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক।
ছবি: দৈনিক ইত্তেফাক থেকে সংগৃহীত।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২৫ জুলাই ২০২৬

রাস্তার ওপর ছড়িয়ে পড়ল হাজার হাজার ইয়াবা, কুড়িয়ে নিলেন স্থানীয়রা

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x