বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পর নতুন ক্লাব পেয়েছেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া। ৪০ বছর বয়সী এই গোলরক্ষকের সঙ্গে চুক্তি করেছে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলো।
শুক্রবার (২৪ জুলাই) ক্লাবটির সভাপতি আনিবাল মোসা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভোজিনিয়া কোলো কোলোর খেলোয়াড় হতে যাচ্ছেন। আগামী কয়েক দিনের মধ্যে তিনি চিলিতে আসবেন। স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।’
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ফ্রি এজেন্ট থাকা ভোজিনিয়া শিগগিরই চিলিতে পৌঁছাবেন। সেখানে ডাক্তারি পরীক্ষা শেষে এস্তাদিও মনুমেন্তালে তাকে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কোলো কোলোর সঙ্গে ১৮ মাসের চুক্তি করেছেন ভোজিনিয়া।
তার প্রকৃত নাম জোসিমার দিয়াস। তবে ফুটবল অঙ্গনে তিনি ভোজিনিয়া নামেই বেশি পরিচিত। আফ্রিকার পশ্চিম উপকূলের ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেকে বিশ্বকাপের শেষ ৩২-এ তুলতে গোলপোস্টের নিচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নেয় দলটি।
বিদায়ের আগেই নিজের দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বজুড়ে আলোচনায় উঠে আসেন ভোজিনিয়া। স্পেন ও আর্জেন্টিনার মতো দুই ফাইনালিস্ট দলের বিপক্ষে একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে নজর কাড়েন তিনি। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জায়গা করে নেন টুর্নামেন্টের সেরা একাদশে।
জানা গেছে, ৪০ বছর বয়সী ভোজিনিয়া আরও এক বা দুই মৌসুম পেশাদার ফুটবল খেলতে চান। সম্প্রচারমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এমন একটি দল চাই, যারা আমার খেলোয়াড়ি দক্ষতার মূল্য দেবে, শুধু মার্কেটিংয়ের জন্য আমাকে দলে নেবে না।’ সে সময় তাকে ঘিরে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জনও ছড়িয়েছিল।
বিশ্বকাপে উজ্জ্বল পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও বেড়েছে তার জনপ্রিয়তা। টুর্নামেন্ট শুরুর আগে তার অনুসারী ছিল ৫০ হাজারেরও কম। বিশ্বকাপ শেষে সেই সংখ্যা বেড়ে প্রায় ২ কোটি ৯০ লাখে পৌঁছেছে। এবার সেই জনপ্রিয়তাকে সঙ্গে নিয়েই দক্ষিণ আমেরিকার অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর জার্সিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন কেপ ভার্দের এই গোলরক্ষক।
এদিকে নতুন ক্লাবে যোগ দেওয়ার ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘তার কারণে কত শিশু যে গোলরক্ষক হতে চাইবে! এটি দারুণ ইতিবাচক প্রভাব ফেলবে।’ এছাড়া ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহামও এই চুক্তির পোস্টে মন্তব্য করে লিখেছেন, ‘দ্য বেস্ট।’
সূত্র: রয়টার্স, সিবিএস।
ছবি: দৈনিক ইত্তেফাক থেকে সংগৃহীত।

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন