গণ-অভ্যুত্থানের পর জনগণ জুলাই সনদের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের প্রত্যাশা করেছিল। তবে ক্ষমতায় আসার পর সরকার সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাদ্দাম বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়িত হলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন নির্বাচন কমিশন এবং স্বাধীন দুর্নীতি দমন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আরও শক্তিশালী হবে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার গণভোটে জনগণের দেওয়া রায়কে উপেক্ষা করছে।’ পাশাপাশি শাপলা চত্বর, ২৮ অক্টোবর, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পরবর্তী সহিংসতা এবং জুলাইয়ের ঘটনাসহ বিভিন্ন গণহত্যা ও গুম-খুনের বিচার দাবি করেন তিনি।
বিএনপির উদ্দেশে শিবির সভাপতি বলেন, ‘জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।’ তিনি আরও দাবি করেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ এর জবাব দেবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে তিনি বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে এবং দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার থাকে না।’
সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মো. মোস্তাকুর রহমান জাহিদসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক।
ছবি: দৈনিক ইত্তেফাক থেকে সংগৃহীত।

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন