ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

টাইফয়েডে আক্রান্ত সিজেপি প্রতিষ্ঠাতা, আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে টাইফয়েডে আক্রান্ত হয়েছেন। তবে অসুস্থতার মধ্যেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় অভিজিৎ দীপকে জানান, গত কয়েক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। চিকিৎসা-সংক্রান্ত পরীক্ষার প্রতিবেদনে তার টাইফয়েড শনাক্ত হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, “গত কয়েক দিন ধরে আমি অসুস্থ। পরীক্ষার রিপোর্টে টাইফয়েড ধরা পড়েছে। আমার চিকিৎসা চলছে। দেশজুড়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়া সব ‘তেলাপোকা’কে ধন্যবাদ জানাই।”

আন্দোলনকে আরও বিস্তৃত করার আহ্বান জানিয়ে তিনি সমর্থকদের অভিনন্দন জানান। তার মতে, শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি আদায় করা সম্ভব হবে।

অভিজিৎ দীপকে বলেন, “আপনাদের সবাইকে অভিনন্দন। আমি বিশ্বাস করি, এভাবেই শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে গেলে আমরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি আদায় করতে পারব।”

সূত্র: হিন্দুস্তান টাইমস

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২৫ জুলাই ২০২৬

টাইফয়েডে আক্রান্ত সিজেপি প্রতিষ্ঠাতা, আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x