ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

ফসল রক্ষা বেরিবাঁধ নির্মাণের দাবিতে বিআরডিসির প্রকল্পে আবেদন, উপকারভোগীদের স্বাক্ষর সংযুক্ত

সংগ্রহীত

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের ফসল রক্ষা বেরিবাঁধ নির্মাণের দাবিতে দুটি প্রকল্প এবং শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কৈখালী গ্রামের একটি প্রকল্পের আওতায় আবেদন করা হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে নদীর ভাঙন, জোয়ারের পানি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এসব এলাকার কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে প্রতি বছর কৃষকদের ব্যাপক ফসলহানির আশঙ্কা তৈরি হয়। এই সমস্যা সমাধানে স্থানীয় কৃষক ও উপকারভোগীরা ফসল রক্ষা বেরিবাঁধ নির্মাণের দাবি জানিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করেন।

উপকারভোগীদের স্বাক্ষরসংবলিত আবেদনপত্র বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিআরডিসি)-এর রাজাপুর প্রকল্প কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে।

এলাকাবাসীর আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত আবেদনটি বিবেচনা করে প্রকল্পগুলো অনুমোদন ও বাস্তবায়নের উদ্যোগ নেবে। এতে কৃষিজমি রক্ষা পাবে, ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এবং এলাকার হাজারো কৃষক ও সাধারণ মানুষ উপকৃত হবেন।

স্থানীয়রা জানান, দ্রুত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করা হলে বর্ষা মৌসুমে কৃষিজমি জলাবদ্ধতা ও নদীর ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে এবং কৃষকদের অর্থনৈতিক ক্ষতি অনেকাংশে কমে আসবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২৫ জুলাই ২০২৬

ফসল রক্ষা বেরিবাঁধ নির্মাণের দাবিতে বিআরডিসির প্রকল্পে আবেদন, উপকারভোগীদের স্বাক্ষর সংযুক্ত

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x