ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী

রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং এ ঘটনায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

শনিবার (২৫ জুলাই) দুপুরে ফেনী শহরের একটি কনভেনশন হলে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করেছেন। খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। একই সঙ্গে তারা মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যা থেকে দূরে থাকতে পারবে।

তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক নিরাপত্তা বজায় রাখা প্রয়োজন। এসব ক্ষেত্রে ইতিবাচক পরিবেশ না থাকলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর প্রচেষ্টার কোনো ঘাটতি নেই বলেও তিনি উল্লেখ করেন।

পরিবেশমন্ত্রী আরও বলেন, একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সম্পদ সৃষ্টি হয় ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের মাধ্যমে। সম্পদের বণ্টন করা সম্ভব হলেও দারিদ্র্যের বণ্টন করা যায় না। তাই কর্মসংস্থান ও সম্পদ সৃষ্টির জন্য ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাপনার সমন্বয় ছাড়া কোনো দেশের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ হলে সামাজিক বৈষম্যও কমে আসে। প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে সম্পদের ধারণা পরিবর্তিত হয়েছে, তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হবে।

নিজের ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ব্যবসায়ীদের অযথা হয়রানি করা উচিত নয়। তাদের জন্য ব্যবসা পরিচালনার সুযোগ নিশ্চিত করতে হবে। অন্যথায় ব্যবসা-বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে। তিনি আরও বলেন, রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, আর শক্তিশালী অর্থনীতি রাজনীতিকে আরও পরিশীলিত করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এমএ খালেক।

এ সময় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সূত্র: যুগান্তর

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২৫ জুলাই ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x