শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশে আর কোনো ধরনের ফ্যাসিবাদ দেখতে চায় না জনগণ। তিনি দাবি করেন, যারা বর্তমানে সরকার পরিচালনা করছেন, তারাও একসময় নিপীড়নের শিকার ছিলেন; কিন্তু এখন তারা সেই একই পথে হাঁটছেন। তার অভিযোগ, সমাজের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ বাড়ছে এবং দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা এটি মেনে নেব না। হাসিনাকে জনগণ বিদায় করেছে। যদি আপনারাও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করেন, জনগণ আপনাদেরও ছাড় দেবে না।’
তিনি গণভোটের মাধ্যমে পাওয়া জনসমর্থনের বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, সারা দেশে মানুষের একটাই প্রত্যাশা—গণভোটের গণরায় কার্যকর করা। জনগণ তাদের দেওয়া ‘হ্যাঁ’ ভোটের প্রতিফলন দেখতে চায় এবং এ বিষয়ে কোনো ধরনের টালবাহানা মেনে নেবে না।
জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে তিনি বলেন, শহীদ, জুলাইযোদ্ধা এবং দেশের মানুষের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করা হবে না। প্রয়োজনে জীবন দিয়েও দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা হবে।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি ভবিষ্যতের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন। ঢাকার জন্য ডাক আসবে। ঘরে ঘরে সেই লড়াইয়ের দুর্গ গড়ে তুলতে হবে। ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসনের অবসান না হওয়া পর্যন্ত আন্দোলন আরও জোরদার হবে। মুক্তির লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে।’
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিভাগীয় সমাবেশে ১১ দলের শীর্ষ নেতারাও বক্তব্য দেন।
সূত্র: কালের কণ্ঠ
ছবি: সংগৃহীত

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন