ঢাকা    রোববার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ফিরেছে ইন্টারনেট, চালু হয়েছে দিল্লির সব মেট্রো স্টেশন

ভারতের ককরোচ বা তেলাপোকা জনতা পার্টি (সিজেপি) দিল্লিসহ দেশজুড়ে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এ ঘোষণার পর আন্দোলনের প্রধান কেন্দ্র যন্তর মন্তরে পুনরায় ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। পাশাপাশি কয়েকদিন ধরে বন্ধ থাকা দিল্লির অন্তত ১৮টি মেট্রো স্টেশনও খুলে দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) এনডিটিভির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম এবং নিট প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দিল্লিতে এক মাসেরও বেশি সময় ধরে সিজেপির নেতৃত্বে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। এরই মধ্যে ব্যাপক চাপের মুখে শনিবার দুপুরে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।

এরপর শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় সিজেপি।

সংবাদ সম্মেলনে সিজেপির পক্ষ থেকে জানানো হয়, অবিলম্বে কার্যকরভাবে তাদের আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে। একই সঙ্গে যন্তর মন্তরে অবস্থানরত সমর্থকদের শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়।

পরে পুলিশও যন্তর মন্তরে অবস্থানকারী বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানায়।

সূত্র: মানবজমিন
ছবি: সংগ্রহীত

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ২৬ জুলাই ২০২৬

ফিরেছে ইন্টারনেট, চালু হয়েছে দিল্লির সব মেট্রো স্টেশন

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x