ঢাকা    রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

নারায়ণগঞ্জে ১৪০কেজি গাঁজাসহ বিলাসবহুল জীপ জব্দ।

নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর এলাকায় একটি বিলাসবহুল জীপ গাড়ি থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ করেছে র‍্যাব-১১। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একজন সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়।

র‍্যাব-১১ জানায়, মাদক নির্মূলে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল বন্দর থানাধীন মদনপুরের রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি বিলাসবহুল হার্ড জীপ (টয়োটা ক্লুগার) থেকে নেমে একজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ১৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।

র‍্যাব জানায়, জব্দকৃত মাদক ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১ আরও জানায়, মাদকদ্রব্য নির্মূল এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ২৬ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে ১৪০কেজি গাঁজাসহ বিলাসবহুল জীপ জব্দ।

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x