ঢাকা    রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

চট্টগ্রামে নিহত বাবলার বাসার সামনে থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার খন্দকারপাড়া এলাকায় নিহত তালিকাভুক্ত সন্ত্রাসী সরওয়ার হোসেন বাবলার বাসার সামনের এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে র‍্যাব-৭। সংস্থাটির দাবি, অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত মধ্যরাতে বায়েজিদ থানার ৩ নম্বর ওয়ার্ডের কালু মুন্সীর বাড়ির পাশের এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে তৈরি ৭.৬৫ মিলিমিটার ক্যালিবারের একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য এসব আলামত বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, যেখান থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে, সেটি নিহত তালিকাভুক্ত সন্ত্রাসী সরওয়ার হোসেন বাবলার বাসার সামনের এলাকা।

উল্লেখ্য, সরওয়ার হোসেন বাবলা চট্টগ্রামের আলোচিত তালিকাভুক্ত সন্ত্রাসীদের একজন ছিলেন। গত বছরের ৫ নভেম্বর বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসী হামলায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা ছিল।

সূত্র: প্রাইম টিভি

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ২৬ জুলাই ২০২৬

চট্টগ্রামে নিহত বাবলার বাসার সামনে থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x