ঢাকা    রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

কঙ্গোতে ভয়াবহ আকার নিচ্ছে ইবোলা, আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়াল

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে আবারও উদ্বেগ বাড়াচ্ছে ইবোলার সংক্রমণ। দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে ইবোলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ হাজার ৭৫ জনে পৌঁছেছে। এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ৩৫৪ জন।

শনিবার প্রকাশিত এ তথ্য কঙ্গোর চলমান স্বাস্থ্য সংকটের গভীরতা তুলে ধরেছে। আফ্রিকা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বর্তমান প্রাদুর্ভাব মহাদেশটির ইতিহাসে সবচেয়ে দ্রুত বিস্তার লাভ করা ইবোলা সংক্রমণগুলোর অন্যতম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, কয়েক সপ্তাহ ধরে স্থানীয় কর্তৃপক্ষের নজরদারির বাইরে নীরবে রোগটি ছড়িয়ে পড়ছিল। পরিস্থিতির অবনতি হওয়ার পর গত ১৫ মে নতুন করে ইবোলার প্রাদুর্ভাব ঘোষণা করে কঙ্গো সরকার।

আফ্রিকা রোগ নিয়ন্ত্রণকেন্দ্র (আফ্রিকা সিডিসি) জানিয়েছে, এবার সংক্রমণের জন্য দায়ী বিরল ‘বান্ডিবুগিও’ ধরনের ভাইরাস। উদ্বেগের বিষয় হলো, এই ধরনের ভাইরাসের বিরুদ্ধে এখনো কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি নেই। ফলে সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য কর্তৃপক্ষকে বাড়তি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

এদিকে রোগ প্রতিরোধ এবং কার্যকর চিকিৎসা উদ্ভাবনের লক্ষ্যে পরীক্ষামূলক চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।

গবেষকদের আশা, মানবদেহে এই পরীক্ষামূলক প্রয়োগ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে, যা ভবিষ্যতে ইবোলা মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে।

তবে কঙ্গোর বাস্তব পরিস্থিতি স্বাস্থ্যসেবার এসব উদ্যোগকে কঠিন করে তুলেছে। দেশটির পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে চলমান সংঘাত, সশস্ত্র গোষ্ঠীর হামলা এবং নিরাপত্তাহীনতার কারণে অনেক এলাকায় স্বাস্থ্যকর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করতে পারছেন না। পাশাপাশি আন্তর্জাতিক সহায়তা ও অর্থের সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সূত্র: রয়টার্স

বিডি-প্রতিদিন/টিএ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ২৬ জুলাই ২০২৬

কঙ্গোতে ভয়াবহ আকার নিচ্ছে ইবোলা, আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়াল

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x