ঢাকা    রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

সুন্দরবনে বন বিভাগের কার্যালয়ের সামনে দেখা মিলল বাঘের

সুন্দরবনে হঠাৎ করেই বন বিভাগের একটি কার্যালয়ের সামনে এসে উপস্থিত হয় একটি বাঘ। কিছুক্ষণ চারপাশ পর্যবেক্ষণ করার পর ধীরগতিতে হেঁটে আবার গভীর অরণ্যে চলে যায় প্রাণীটি।

ঘটনার ভিডিওটি বনকর্মীদের মোবাইল ফোনে ধারণ করা হয়েছে। এটি সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রে ধারণ করা হয়। শ্যালা নদীর দক্ষিণ-পশ্চিম তীরে অবস্থিত এ বনকেন্দ্রের দক্ষিণ দিক থেকে এসে বাঘটি কিছুক্ষণ অবস্থান করে। পরে চারপাশ দেখে উত্তর দিকের জঙ্গলের দিকে চলে যায়।

বন কর্মকর্তাদের ধারণা, এটি একটি পূর্ণবয়স্ক বাঘিনি। এর আগে গত ১৩ জুলাই চিকিৎসা শেষে একটি উদ্ধার করা বাঘিনিকে আন্ধারমানিক এলাকায় অবমুক্ত করেছিল বন বিভাগ।

চলতি বছরের ৪ জানুয়ারি বৈদ্যমারী ফরেস্ট ক্যাম্পের আওতাধীন শরকির খাল এলাকায় ফাঁদে আটকে আহত অবস্থায় বাঘিনীটিকে উদ্ধার করা হয়েছিল। প্রায় ছয় মাস চিকিৎসার পর সেটিকে আবার তার স্বাভাবিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হয়। তবে শুক্রবার দেখা পাওয়া বাঘটি সেই অবমুক্ত করা বাঘিনি কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি বন বিভাগ।

অবমুক্ত করা বাঘিনির গতিবিধি পর্যবেক্ষণের জন্য প্রায় আট কিলোমিটার এলাকাজুড়ে ২০টি ট্র্যাপ ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরায় ইতোমধ্যে আরও তিনটি বাঘের উপস্থিতি শনাক্ত হয়েছে। পাশাপাশি চিত্রা হরিণ, মায়া হরিণ, মেছো বাঘ, বন মোরগ, বন্য শুকরসহ বিভিন্ন বন্যপ্রাণীর ছবিও ধরা পড়েছে।

চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস বলেন, ডোরার নকশা বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, শুক্রবার দেখা পাওয়া বাঘিনিটি বন বিভাগের অবমুক্ত করা বাঘিনি নয়। এটি অন্য একটি বন্য বাঘিনি হওয়ার সম্ভাবনাই বেশি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে সুন্দরবনে বাঘের বিচরণ আগের তুলনায় বেশি লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে হরিণের সংখ্যাও বেড়েছে। নিয়মিত টহলের সময় আগের চেয়ে বেশি বাঘের পায়ের ছাপও পাওয়া যাচ্ছে।

সূত্র: জাগো নিউজ
ছবি: জাগো নিউজ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ২৬ জুলাই ২০২৬

সুন্দরবনে বন বিভাগের কার্যালয়ের সামনে দেখা মিলল বাঘের

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x