দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ১৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ২৫০ জন শিশু রয়েছে।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী, চলমান সহিংসতায় এ পর্যন্ত অন্তত ১২ হাজার ৬৫২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। একই সময়ে বিভিন্ন অভিযানে ২৪ হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী।
পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত ইসরাইলের বিভিন্ন কারাগারে ৯ হাজার ২৯৯ জন ফিলিস্তিনি বন্দী রয়েছেন।
মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এসব বন্দীর মধ্যে ৩ হাজার ২৪৪ জনকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা বিচার ছাড়াই আটক রাখা হয়েছে, যা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে।
পশ্চিম তীরে সংঘটিত সহিংসতার ঘটনায় বিচার ও জবাবদিহির অভাবের সমালোচনা করেছে জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
সংস্থাগুলোর অভিযোগ, ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে অধিকাংশ ক্ষেত্রে কোনো মামলা বা আইনি ব্যবস্থা নেওয়া হয় না। এমনকি ফিলিস্তিনিদের প্রাণহানির ঘটনায় জড়িত থাকার অভিযোগ থাকলেও ইসরাইলি সেনাদের সাজা পাওয়ার ঘটনা অত্যন্ত বিরল।
সূত্র: আমার দেশ
ছবি: আমার দেশ

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন