ঢাকা    রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

পুলিশের সাহসিকতায় ৯ সদস্যকে সম্মাননা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে সনদ ও আর্থিক পুরস্কার প্রদান

বিভিন্ন সাহসিকতা, দায়িত্বশীলতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের নয়জন সদস্যকে সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের হাতে সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে দুটি পৃথক ঘটনায় বিশেষ অবদান রাখায় মোট নয়জন পুলিশ সদস্যকে এই সম্মাননা দেওয়া হয়।

এর মধ্যে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও ঢাকা রেলওয়ে থানার যৌথ উদ্যোগে মাত্র ৩০ মিনিটের মধ্যে এক প্রবাসীর হারিয়ে যাওয়া পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করার ঘটনায় সাতজন পুলিশ সদস্য পুরস্কৃত হন। তাঁরা হলেন— ঢাকা রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জয়নাল আবেদীন, এএসআই (নিরস্ত্র) মোহাম্মদ হুমায়ুন কবির ও মো. রাজিকুল ইসলাম, কনস্টেবল মো. শাহীনুর ইসলাম ও আজমীর হোসেন এবং পুলিশ টেলিকম সংস্থার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান ও কনস্টেবল মো. বুলবুল আহমেদ।

এ ছাড়া ট্রাফিক সার্জেন্টদের তাৎক্ষণিক তৎপরতায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তারের ঘটনায় আরও দুই পুলিশ সদস্যকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী জোনের সার্জেন্ট এম এস মাহমুদ আলী এবং সার্জেন্ট মো. তুহিনুর রহমান তুহিন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনের পাশাপাশি সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করা পুলিশ সদস্যদের এমন স্বীকৃতি অন্যদেরও অনুপ্রাণিত করবে। তিনি পেশাদারিত্ব, সততা ও জনসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ২৬ জুলাই ২০২৬

পুলিশের সাহসিকতায় ৯ সদস্যকে সম্মাননা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে সনদ ও আর্থিক পুরস্কার প্রদান

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x