ঢাকা    রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

ফরিদগঞ্জে ১৪৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সংগ্রহীত

সারাদেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জে ১৪৭ পিস ইয়াবাসহ কামরুল ইসলাম (৪৫) নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার  ২৬  জুলাই বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশে এবং পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদারের সার্বিক পরিচালনায় একটি চৌকস দল এ অভিযান চালায়। উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হুমায়ুন কবির ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জুমায়েত জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বোয়াডার বাজারসংলগ্ন লক্ষ্মীপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত কামরুল ইসলাম উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামের(বশির দিঘীরপাড়) বাবির মো. হানিফ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত কামরুল দীর্ঘদিন ধরে দেশের সীমান্ত ও বিভিন্ন স্থান থেকে পাইকারি দরে ইয়াবা এনে ফরিদগঞ্জ ও এর আশপাশের এলাকায় উঠতি বয়সের তরুণ ও যুবসমাজের কাছে বিক্রি করে আসছিলেন। এর আগেও তাকে প্রাণঘাতী ইয়াবাসহ একাধিকবার গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছিল। জামিনে মুক্ত হয়ে তিনি আবারও পুরোদমে এই অবৈধ মাদক কারবারে জড়িয়ে পড়েন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, ১৪৭ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং সোমবার তাকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে  পাঠানো হয়েছে  |

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ২৬ জুলাই ২০২৬

ফরিদগঞ্জে ১৪৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x