ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

ব্লাজা~ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিটের নতুন কমিটির আত্মপ্রকাশ

ব্লাজার কর্ণধারেরা

বাংলাদেশ ল' এন্ড জুরিস্ট এসোসিয়েশন  (ব্লাজা)–এর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ইউনিটের নতুন কমিটির আত্মপ্রকাশ ও Get Together Program–2026 অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নতুন কমিটির অনুমোদনের পাশাপাশি আইন শিক্ষার্থীদের দক্ষতা, নেতৃত্ব ও পেশাগত উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

ব্লাজার প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নাহিদুর রহমান নাহিদের দিকনির্দেশনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মঞ্জুর হুসাইন। সভাপতিত্ব করেন ব্লাজা কেন্দ্রীয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট সোমাইয়াদ শাহরিয়ার ফিদা

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস জান্নাত এবং অ্যাডভোকেট রাকিব হাসান। বক্তারা আইন শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের বিকাশ, নৈতিক মূল্যবোধ এবং পেশাগত প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে রেজওয়ানা লিয়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিটের সভাপতি এবং মুজাহিদ ইসলাম আবির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্লাজা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মুসা করিম ওমর

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, নবগঠিত ইউনিট আইন শিক্ষার্থীদের দক্ষতা, নেতৃত্ব এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট অতিথি, শিক্ষক, আইনজীবী, শিক্ষার্থী ও আয়োজকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৭ জুলাই ২০২৬

ব্লাজা~ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিটের নতুন কমিটির আত্মপ্রকাশ

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x