ভোলার লালমোহনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাফিসা তাবাসসুম (৭) নামে এক শিশু নিহত হয়েছে। গত ২৫ জুলাই বিকেলে পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিনের বাড়ির সামনে ভোলা-চরফ্যাশন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোলা থেকে চরফ্যাশনগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে উঠে শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও লালমোহন ও চরফ্যাশন থানা পুলিশের যৌথ অভিযানে MITHILA পরিবহনের বাসটি জব্দ এবং বাসের হেলপার মো. তৈয়ব আলী (৫০) গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় লালমোহন থানায় মামলা দায়ের হয়েছে। পলাতক বাসচালককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন