ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু, ভবিষ্যতে বন্ধের পরিকল্পনা নেই: বিমানমন্ত্রী

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের প্রত্যাশা, এ রুট পুনরায় চালুর ফলে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা এবং পারস্পরিক জনসম্পর্ক আরও জোরদার হবে।

সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ভবিষ্যতে এ রুট বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না। তাঁর ভাষ্য, এবার রুটটি লাভজনক হবে। ইতোমধ্যে উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি ফিরতি ও পরবর্তী ফ্লাইটগুলোর বুকিং সম্পন্ন হয়েছে, যা জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে। একই সঙ্গে দুই দেশের অর্থনৈতিক ও শিক্ষা সহযোগিতার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত জানান, ভবিষ্যতের চাহিদা বিবেচনায় বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের উড়োজাহাজও বিমান বহরে যুক্ত করা হবে। সরকারের লক্ষ্য, ২০৩৪ সালের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর ৫০টি উড়োজাহাজে উন্নীত করা।

উল্লেখ্য, অলাভজনক হওয়ায় অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রায় এক বছর পর পুনরায় চালু হলো এ রুট।

বিমানমন্ত্রী আরও বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে কোনো আন্তর্জাতিক রুট বন্ধ করা হবে না। বরং যাত্রী চাহিদা ও বাণিজ্যিক সম্ভাবনা বিবেচনায় নতুন নতুন আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হবে।

সূত্র: দৈনিক ইনকিলাব।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৭ জুলাই ২০২৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু, ভবিষ্যতে বন্ধের পরিকল্পনা নেই: বিমানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x