ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার মাধ্যমে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের স্থায়িত্ব ও জাতীয় সম্পদের বড় ধরনের ক্ষতি করেছে বলে অভিযোগ করেছেন মার্কিন কংগ্রেস সদস্য থমাস ম্যাসি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে।
ট্রাম্প প্রশাসনের নীতির সমালোচনা করে ম্যাসি বলেন, এই প্রশাসন দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা নিঃশেষ করেছে, তেলের মজুত কমিয়ে ফেলেছে, মার্কিন সেনাসদস্যদের বলির পাঁঠা বানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়েছে, জাতীয় ঋণের পরিমাণ বৃদ্ধি করেছে এবং দেশের অভ্যন্তরীণ চাহিদাকে উপেক্ষা করেছে। তাঁর অভিযোগ, এসব পদক্ষেপই নেওয়া হয়েছে ইসরায়েলের স্বার্থকে প্রাধান্য দিয়ে।
সূত্র: প্রতিদিনের সংবাদ।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন