আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়ার বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা ও নির্যাতনের অভিযোগ এনে খিলক্ষেত থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন মডেল স্নিগ্ধা চৌধুরী (ইসরাত জাহান)। রোববার (২৬ জুলাই) দিবাগত রাত ১২টার পর তিনি থানায় গিয়ে অভিযোগটি দাখিল করেন। অভিযোগে বলা হয়েছে, বিজ্ঞাপনের চুক্তির কথা বলে তাকে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়, প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং জোর করে মাদকজাতীয় কিছু পান করানো হয়। তবে অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে নজরুল ইসলাম ভূইয়া বা আশিয়ান গ্রুপের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
থানায় জমা দেওয়া অভিযোগে ইসরাত জাহান উল্লেখ করেন, গত ২৪ জুলাই বিকেল ৪টার দিকে ইমন নামে এক ব্যক্তি তাকে আশিয়ান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দেন। এ জন্য ১৬ লাখ টাকার একটি চুক্তির বিষয়ে আলোচনা হয়। পরে একই দিন রাত ৮টার দিকে তিনি মাকে সঙ্গে নিয়ে খিলক্ষেতের ৩০০ ফুট এলাকায় আশিয়ান মেডিক্যাল কলেজের একটি কার্যালয়ে আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়ার সঙ্গে দেখা করতে যান।
অভিযোগে তিনি বলেন, তার মা বাসায় ফিরে যাওয়ার পর নজরুল ইসলাম ভূইয়া তাকে অন্য এক নারী ভেবে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ তোলেন। তিনি বিষয়টি ভুল বোঝাবুঝি বলে ব্যাখ্যা করার চেষ্টা করলে সেখানে উপস্থিত ইমন নামে ব্যক্তি ইশারায় তাকে অভিযুক্তের কথা মেনে নিতে বলেন।
লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, একপর্যায়ে নজরুল ইসলাম ভূইয়া একটি শর্টগান বের করে গুলি করার হুমকি দেন। এরপর তার হাত-পা বেঁধে গলা চেপে ধরা হয় এবং লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এছাড়া চুল ধরে টেনে তাকে মেঝেতে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ইসরাত জাহান অভিযোগ করেন, অভিযুক্তের ব্যক্তিগত সহকারী তাকে জোর করে কফি পান করানোর চেষ্টা করেন। তিনি রাজি না হলে তার মুখে গরম কফি ছুড়ে মারা হয়। পরে কাঁচি দিয়ে মুখ বিকৃত করার হুমকি দেওয়া হয় এবং দীর্ঘ সময় ধরে তাকে মারধর করা হয়।
অভিযোগে আরও বলা হয়, প্রায় দুই ঘণ্টা নির্যাতনের পর তার মুখ চেপে ধরে জোরপূর্বক মদের সঙ্গে ওষুধজাতীয় কিছু মিশিয়ে পান করানো হয়। পরে নজরুল ইসলাম ভূইয়া অন্য কক্ষে গেলে রাত সাড়ে ১১টার দিকে ভবনের প্রথম তলার বারান্দা থেকে লাফ দিয়ে পালিয়ে বাসায় ফিরে যান তিনি।
ইসরাত জাহান অভিযোগে আরও উল্লেখ করেন, ঘটনার পর তিনি এক দিন অচেতন ছিলেন। ২৬ জুলাই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর স্বজনদের সঙ্গে আলোচনা করে খিলক্ষেত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সকাল সাড়ে ৮টার দিকে খিলক্ষেত থানার দায়িত্বপ্রাপ্ত সার্ভিস ডেলিভারি অফিসার (এসডিও) জানান, বিষয়টি তার জানা নেই। তিনি সদ্য দায়িত্ব গ্রহণ করেছেন। অভিযোগ সম্পর্কে খোঁজ নিয়ে পরে জানাতে পারবেন বলে উল্লেখ করেন।
অন্যদিকে, অভিযোগে উল্লিখিত ঘটনাগুলোর বিষয়ে নজরুল ইসলাম ভূইয়া বা আশিয়ান গ্রুপের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: বাংলা ট্রিবিউন
সূত্র: বাংলা ট্রিবিউন

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন