যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো বার্তা বিনিময় অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তবে একই সঙ্গে তিনি কূটনৈতিক উদ্যোগ ব্যাহত করার জন্য ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
রোববার (২৬ জুলাই) অস্ট্রিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওআরএফ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসমাইল বাঘেই এ তথ্য জানান।
তিনি বলেন, “আমরা বার্তা বিনিময় চালিয়ে যাচ্ছি। তবে বর্তমানে আমাদের প্রধান অগ্রাধিকার হলো ইরানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং দেশের জনগণকে সুরক্ষা দেওয়া।”
এ সময় তিনি অভিযোগ করেন, আলোচনার জন্য প্রয়োজনীয় শর্তগুলো যুক্তরাষ্ট্র লঙ্ঘন ও নষ্ট করেছে। পাশাপাশি সম্প্রতি ইরানের ওপর পরিচালিত মার্কিন হামলাকে তিনি ‘অবৈধ যুদ্ধ’ বলে উল্লেখ করেন।
সূত্র: মিডল ইস্ট আই

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন