ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত অন্তত ৫

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে বন্দুক হামলায় দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় অগ্নিনির্বাপক বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার (২৬ জুলাই) সিয়াটল পুলিশ জানায়, ঘটনাস্থলে একাধিক বন্দুকধারী থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি পুলিশ।

বিবিসির খবরে বলা হয়, ঘটনাস্থলেই দুইজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশু রয়েছে। তাকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক। আরেকজন আহত ব্যক্তি সামান্য আঘাত পাওয়ায় হাসপাতালে ভর্তি হননি। তবে বাকি আহতদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানায়নি ফায়ার সার্ভিস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিয়াটল পুলিশ জানায়, সিয়াটল সেন্টার এলাকায় এ গুলির ঘটনা ঘটেছে। ঘটনার পর পুরো এলাকা ঘিরে তদন্ত কার্যক্রম শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য জানানো হবে।

ঘটনার সময় সিয়াটল সেন্টারে ‘বাইট অব সিয়াটল’ নামে একটি জনপ্রিয় খাবার উৎসব চলছিল। সপ্তাহান্তের এই আয়োজনে শত শত খাবারের স্টল এবং সাংস্কৃতিক পরিবেশনার ব্যবস্থা ছিল।

ছবি: দৈনিক ইত্তেফাক
সূত্র: দৈনিক ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৭ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত অন্তত ৫

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x