নওগাঁর রাণীনগর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন শাম্মী আক্তার। শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে রাণীনগর উপজেলা প্রশাসনের শীর্ষ এই পদে স্থলাভিষিক্ত হবেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাঠপর্যায়ে প্রশাসনিক গতিশীলতা নিশ্চিতকরণ এবং সরকারি সেবাসমূহ জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে তিনি রাণীনগরে যোগ দিচ্ছেন। এর আগে তিনি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে শাম্মী আক্তার জানান, রাণীনগর উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি সেবার মান বৃদ্ধিতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, বাল্যবিয়ে রোধ এবং ডিজিটাল সেবা সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। অর্পিত দায়িত্ব পালনে তিনি উপজেলার বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
এদিকে, নবাগত এই নারী কর্মকর্তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ রাণীনগরের সর্বস্তরের জনগণ। স্থানীয়রা আশা করছেন, তাঁর মেধা ও দক্ষতার মাধ্যমে রাণীনগর উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে এক নতুন গতি সঞ্চারিত হবে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন