ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ১৮

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিরোধপূর্ণ জমিতে ধান রোপণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের মোট ১৮ জন আহত হয়েছেন।

রোববার দুপুরে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের চড়ইল বিল এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাঙ্গাবাড়ি ও আলিনগর ইউনিয়নের অনেক কৃষক ওই এলাকার প্রায় ৭০ বিঘা জমিতে চাষাবাদ করে আসছিলেন। রোববার সকালে তারা ওই জমিতে ধান রোপণ করতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এ নিয়ে প্রথমে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে পরিস্থিতি রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

এ ঘটনায় আহতরা হলেন— ফজলুর রহমান (৫৫), কামরুজ্জামান (৭০), তাজামুল হক জেম (৫৫), বজলুর রহমান (৬০), আব্দুল লতিফ (৬৫), দেল সাদ (৫০), আব্দুর রহিম (৪৭), জামিলা বেগম (৫০), জাহিনা বেগম (৫৫), খতিজা (৫৫), মনিরুল ইসলাম (৫৫), বজলুর রহমান (৬২), মাহাদি হোসেন (২৩), ওয়াসিম বাবু (২০), রফিকুল ইসলাম (৩৮), তাইজুদ্দিন (৬৬), সাইফুল (৫৬) ও শহিদুল (৪২)। তাদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আওয়াল বলেন, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, জমি-সংক্রান্ত বিরোধ থেকেই এ ঘটনার সূত্রপাত। সংঘর্ষে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবি: প্রতিদিনের সংবাদ
সূত্র: প্রতিদিনের সংবাদ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৭ জুলাই ২০২৬

গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ১৮

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x