ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

জামায়াত গণতান্ত্রিক দল কি না, প্রশ্ন তুললেন মির্জা ফখরুল

বিএনপিকে ফ্যাসিবাদের দল হিসেবে আখ্যায়িত করেন যারা, তাদের এ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে জামায়াতের আমিরের প্রতি দলের গঠনতন্ত্র পড়ার আহ্বান জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কি না।

সোমবার (২৭ জুলাই) সকালে রংপুরে বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশন (ইসি) পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কৃষি খাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি তিনি জানান, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ মহানগর ও জেলা বিএনপির স্থানীয় নেতারা।

ছবি: কালের কণ্ঠ
সূত্র: কালের কণ্ঠ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৭ জুলাই ২০২৬

জামায়াত গণতান্ত্রিক দল কি না, প্রশ্ন তুললেন মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x